কিশোরগঞ্জে জাপা নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪৪ পিএম
কিশোরগঞ্জে জাপা নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ছবি: FNS

নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম কর্তৃক বিক্রিকৃত জমি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। সোমবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া ওই জাপা নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন। ভুক্তভোগী জানান, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান থাকার সময়ে জাপা নেতার সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ২৪ লাখ টাকা তাকে হাওলাদ দেন। এছাড়া, ষষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় মাগুড়া চেকপোষ্টের ৯ শতক জমি তার নিকট বিক্রি করেন। পরে তিনি পাওনা টাকা ফেরত না দিয়ে টালবাহানার আশ্রয় নেন। ২০ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি করে দেওয়া জমি জবরদখল করেন। এ ঘটনা আড়াল করতে তিনি বিভিন্ন অপপ্রচার চালান। অভিযুক্ত ওই জাতীয় পার্টির নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে