কুমিল্লায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল আটক

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৫:২৩ এএম
কুমিল্লায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল আটক

কুমিল্লায় সীমান্তে অভিযানে ৬৮ লক্ষ ৩৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও শাল উদ্ধার করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী  কটকবাজার এলাকা থেকে উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান- কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায়  শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ী এবং শাল আটক করে। যার আনুমানিক মূল্য  ৬৮ লক্ষ ৩৮ হাজার টাকার টাকা।  উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে