মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) পাখির মোড় এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজ, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মো. এবাদুল হক, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম সবুজ, উপজেলা যুবদলের সদস্য শাহ আলী এবং বাউশিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হান্নান প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন, দুষ্কৃতীদের আইনের আওত আনতে হবে বলে তাড়াতাড়ি জানিয়েছেন