আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ৩ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার (১৫ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি উপজেলার বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক ও কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেফতার করেন।