এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :

কয়রায় ২৮ কে.জি. হরিণের মাংস উদ্ধার

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম
কয়রায় ২৮ কে.জি. হরিণের মাংস উদ্ধার
ছবি: FNS

সুন্দরবনে কোস্টগার্ড ও বর্ণ বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২৮ কে.জি. হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোন ব্যাক্তিকে আটক করা সম্ভব হয়নি। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সুন্দরবনের বজবজা বর্ণ টহল ফাঁড়ির অধীন ঝাপঝপিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব হরিণের মাংস ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই এলাকা থেকে ২৮ কে.জি. হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় বজবজা বর্ণ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু রাড়ৈ বাদী হয়ে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করেছেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান জানান, উদ্ধারকৃত হরিণের মাংস, পা ও মাথা আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে