এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) :

নাচোলে বিশ্ব ডায়াবিটিস দিবস পালিত

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
নাচোলে বিশ্ব ডায়াবিটিস দিবস পালিত
ছবি: FNS

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবিটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ই নভেম্বর (শুক্রবার)সকাল ১০টায় নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে নাচোল পৌর মিলনায়তনে "ডায়াবিটিস সম্পর্কে সচেতনতা বাঁচাতে পারে জীবন, সুস্থ জীবন ডায়াবিটিস নিয়ন্ত্রণে সম্ভব"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে,আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। ডায়াবেটিসের ভয়াবহতা, নিয়ন্ত্রণ ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সমিতির মেডিকেল অফিসার ডা. আব্দুর রব সিদ্দিকী।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ,নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান । চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামির নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর জামায়াতে ইসলামির আমির মনিরুল ইসলাম,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম,নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক নাচোল পৌর প্রশাসক কামরুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নাচোল বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মী
সমিতির সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে