চাটমোহর উপজেলা কাপ ক্রিকেটে হরিপুর চ্যাম্পিয়ন

হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ পিএম
চাটমোহর উপজেলা কাপ ক্রিকেটে হরিপুর চ্যাম্পিয়ন
ছবি: FNS

পাবনার চাটমোহরে চাটমোহর ক্রিকেটার অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার হরিপুর ইউনিয়নের দুর্গাদাস খেলার মাঠে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে হরিপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুলগ্রাম ইউনিয়ন দল রানার্সআপ হয়।
চাটমোহর ক্রিকেটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আশরাফুল আলম হেলাল.সদস্য আব্দুল বারী গুরু,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,ক্রিকেটার এসোসিয়েশনের সাব্বির আহমেদসহ অন্যরা। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে