ভয়াবহ সড়ক দূর্ঘটনায় স্বামী ও একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেলিনা আকতার (২২)। গতরাত (১৪ নভেম্বর শনিবার দিবাগত রাত) ৩টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যু বরণ করেন।
সেলিনা আকতার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শাইরার বাপের বাড়ির দেলোয়ারের স্ত্রী।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জুমাবার রাত ৮ টায় বিদেশ ফেরত দেলোয়ার (৩২) তার স্ত্রী রেশমি আকতার ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সিএঞ্জি চালিত টেক্সিযোগে কেরানিহাট সীÑওয়ার্ল্ড রিসোর্টে চলমান উদ্যোক্তা ও বাণিজ্য মেলায় যাবার সময় চট্টগ্রামÑকক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণে পাঠানি পুলের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের ধাক্কায় টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে দুই বছর বয়সী কন্যার মৃত্যু হয়। ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবশেষে গতরাত সাড়ে তিন ঘটিকায় স্ত্রী রেশমি আকতারও চলে গেলেন না ফেরার দেশে।