জলবায়ু ন্যায্যতায় বৈশ্বিক সংহতি দিবস উপলক্ষ্যে পাবনার চাটমোহরে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমড়া (ধরা),ওয়াটার কিপার বাংলাদেশ ও চলনবিল রক্ষায় আমড়া’র উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় স্থানীয় জিরো পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলনবিল রক্ষায় আমড়া’র আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,চাটমোহর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড.মুক্তি মাহমুদ,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,চলনবিল রক্ষায় আমড়া’র সমন্বয়ক জাহাঙ্গীর আলম,চিকনাই নদী রক্ষায় আমরার সদস্যসচিব খলিলুর রহমান প্রমুখ। পরে সাইকেল র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্সিণ করে।