যশোরের মণিরামপুরে অপ-সাংবাদিকতা রোধকল্পে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ -এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না, সিনিয়র সাংবাদিক আব্বাস উদ্দিন, বোরহান উদ্দিন জাকির, বাবুল আকতার, প্রেসক্লাবের সহসভাপতি ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ। থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন অপ-সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মণিরামপুর প্রেসক্লাব ইতিমধ্যে কয়েকটি কর্মসূচি পালন করে সমাদৃত হয়েছেন। অপ-সাংবাদিকতা রোধের পাশাপাশি মাদকের বিরুদেধ অনুরূপ সামাজিক আন্দোলন করে গণমানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই অপ-সাংবাদিকতা ও মাদক নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে।