বিজিবির সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সমন্বয়ে মতবিনিময়

মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া:
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
বিজিবির সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সমন্বয়ে মতবিনিময়
ছবি: FNS

কুষ্টিয়ার বিজিবি সেক্টরের উদ্যোগে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর ব্যবস্থাপনায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি১৩ নভেম্বর শুক্রবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিঃ মিঃ এবং মায়ানমারের সঙ্গে ২৭১ কিঃ মিঃ সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় বিজিবি যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস প্রচেষ্টার ফলে সেপ্টেম্বর ২০২৬ হতে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫২ জন আসামিসহ সর্বমোট ৮৪ কোটি ৩৫ লক্ষ্য ১৭ হাজার ২৮৩ টাকা* মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৯.৩৪৯ কে.জি. স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র এবং ০৬ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। এছাড়াও ৩,০২৬ বোতল বিদেশি মদ, ২.৪২৮ কে.জি. হেরোইন, ১৮৯.৫৯ কে.জি. গাঁজা, ৬৬,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০১৭ বোতল ফেন্সিডিল, ৭.০৯৭ কে.জি. ক্রিস্টাল মেথ আইস, ২০৫০৩ বোতল নেশা জাতীয় সিরাপ এবং ৩১১৬০১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নিরলস প্রচেষ্টায় দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সেপ্টেম্বর ২০২৬ হতে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪ কোটি ৪৫ লক্ষ্য ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামালসহ ১৬ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি , ৯২৫০ কে.জি. সার, এবং ০৬ জন ধুর উল্লেখযোগ্য। এছাড়াও ৬৭২ বোতল বিদেশি মদ, ০.০১২ কে.জি. হেরোইন, ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯১২ বোতল ফেন্সিডিল, ৯৩.৬০৮ কে.জি. গাঁজা, বিভিন্ন প্রকার ১২৪১০৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের ভিশন “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
আমড়া দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিজিবির পক্ষে এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এজন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সহযোগিতা আমাদের সীমান্ত সুরক্ষা কার্যক্রমে অনুপ্রেরণা যোগায়। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে-এই বিশ্বাসে আমড়া সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। পরিশেষে জানাতে চাঁই, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বদা নিবেদিত। আমড়া আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকব, ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে