এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :

চাটমোহরে লটারির মাধ্যমে ১১০ নারী সড়ককর্মী নিয়োগ

এফএনএস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ পিএম
চাটমোহরে লটারির মাধ্যমে ১১০ নারী সড়ককর্মী নিয়োগ
ছবি: FNS

পাবনার চাটমোহরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি) প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ১১০ জন নারী কর্মী নিয়োগ করা হয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চাটমোহর উপজেলা কার্যালয়ের আয়োজনে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ ইজ্জাুল আলম। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসক,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী ইজাজুল আলম জানান,উপজেলার ১১টি ইউনিয়ন থেকে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অংশ নিতে ৩৫৩ জন আবেদনকারীর মধ্যে থেকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে ১১০ জন নারীকে নিয়োগ করা হয়। তিনি জানান,এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থায়িত্ব নিশ্চিত করা,অন্যদিকে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে