বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন

বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন

আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৯ পিএম
বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন
ছবি: FNS

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের আয়োজনে বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর বীরগঞ্জ শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিস, বীরগঞ্জ দিনাজপুর, ।
সিনিয়র শিক্ষক (শরীর র্চ্চা),চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ দিনাজপুর, মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ও সভাপতি,বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন,দিনাজপুর জেলা শাঁখা, মোঃ আকতারুল ইসলাম রাঙা, সিনিয়র শিক্ষক ও সাধারণ সম্পাদক,বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন,দিনাজপুর জেলা শাঁখা, মোঃ শাহাদৎ হোসেন, প্রধান শিক্ষক,বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়,চিরিরবন্দর দিনাজপুর, মোঃ মোরশেদ আলম । আলোচনা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন-২০২৬ গঠন করা হয়। সকল বিপিএড ধারী শিক্ষকগণ নির্বাহী সদস্য ।

আপনার জেলার সংবাদ পড়তে