বাড়ির ওপর বালুবোঝাই ডাম্পার, ঘুমন্ত অবস্থায় ছাত্রীর মৃত্যু

মমিনুল ইসলাম রিপন; রংপুর: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম
বাড়ির ওপর বালুবোঝাই ডাম্পার, ঘুমন্ত অবস্থায় ছাত্রীর মৃত্যু
ছবি: FNS

রংপুরে রাস্তার পাশে বাড়ির ওপর বালুবোঝাই ডাম্পার উল্টে পড়ে ঘুমন্ত অবস্থায় সিনথিয়া নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার গর্ভবতী মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরের দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডাম্পার চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহত সিনথিয়া ওই এলাকার পিন্টু মিয়ার প্রথম সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালুবোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটি ভেঙে যায় এবং ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে থাকা তৃতীয় শ্রেণির ওই ছাত্রী ও তার মা আশা মণি চাঁপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গর্ভবতী আশা মনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উত্তেজিত এলাকাবাসী ডাম্পারের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত। চালক ও হেলপার কে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে