চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কোস্ট গার্ড চাঁদপুর এবং সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, হাইমচর।
দোষ স্বীকার করার প্রেক্ষিতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামের দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা করে মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড চাঁদপুর এবং হাইমচরের সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।