জনবল সংকটে দিনাজপুরের কাহারোল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একজন অতিরিক্ত কর্মকর্তাকে এক সাথে, দিনাজপুর সদর, কাহারোল ও ফুলবাড়ী এই তিন উপজেলা দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে নিয়মিত মনিটরিং তদারকি ও শিক্ষা সংক্রান্ত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক অবসরে যাওয়র পর দিনাজপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ অতিরিক্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন, কাহারোল, ফুলবাড়ী উপজেলায়। তিন উপজেলার দায়িত্বে থাকার কারনে নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটরিং ও একাডেমি তদারকিতে গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে। সপ্তাহে সোমবার একদিন অফিসি করছেন এই শিক্ষা অফিসার। কাহারোল উপজেলায় বর্তমানে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা, ৭টি কলেজ প্রতিষ্ঠান রয়েছে। এইসব প্রতিষ্ঠানে একাডেমি তদারকি, প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন প্রতিবেদন সরকারি নির্দেশনা বাস্তবায়ন সহ নানা সেবা নিশ্চিত করার দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। অথচ এই গুরুত্বপূর্ন পদটি দীর্ঘ দিন থেকে শূন্য থাকায় শুধু অফিসের প্রশাসনিক কাজ নয় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও একাডেমির মনোন্নয়ন কার্যক্রম বাঁধা গ্রস্ত হচ্ছে। অতিরিক্ত দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমি একাই তিন উপজেলার কাজ করছি। কাহারোল, ফুলবাড়ী ও দিনাজপুর সদর। তিনি বলেন, একাই এতগুলো প্রতিষ্ঠানের সব কিছু নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে না।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় যে সমস্যা হচ্ছে তা দ্রুত সমাধানের জন্য জেলা মিটিং এ বিষয়টি উত্থাপন করা হবে।