সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিবের হিলি স্থলবন্দর পরিদর্শন

মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ পিএম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিবের হিলি স্থলবন্দর পরিদর্শন
ছবি: FNS

 দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব সেকান্দার আলী খান। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তিনি প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে বন্দরটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বন্দরের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে অবহিত করেন।পরিদর্শনকালে প্রতিনিধি দলের অন্যান্য সদস্য এবং বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে