ফুুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এফএনএস; ফুলবাড়ী, কুড়িগ্রাম: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
ফুুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
ছবি: FNS

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৪ হাজার কৃষকের মাঝে ২০২৬-২৭ কৃষি প্রণোদনা কর্মসূচির উন্নতজাতের সরিষা বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেল কৃষি অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও মোঃ জাহিদ হাসান। এতে প্রত্যেক কৃষককের মাঝে ১ কে.জি. সরিষা বীজ, ১০ কে.জি. এমওপি সার, ১০ কে.জি. ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সামসুজ্জামান হাসু, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিকসহ আরও অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে