দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত এলাকার এক হালকা বুদ্ধি প্রতিবন্ধী নারী দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। দুই সন্তানের মা ওই নারী দুই মাস পুর্বে বাড়ি থেকে বের হয়ে আজও পর্যন্ত ফিরে আসেনি। উপজেলার কালিন্জিরা গ্রামের মৃত কেয়ামত আলীর মেয়ে কল্পনা (৩৬) নিজ বাড়ীতেই স্বামীর সংসারে বসবাস করছিলেন। অসহায বিধবা মা মেয়ের সন্ধানে সারা উপজেলা চষে বেড়াচ্ছেন। তারপরেও তার সন্ধান মেলেনি। নিখোজ নারীর মা থানায় গেলে পুলিশ সাংবাদিকের নিকট নিকটে যেতে বলেন। হারিয়ে যাওয়ার সময় ছবিতে পরিহিত শাড়ি পড়নে ছিলো। প্রতিদিন ওই মা মেয়ের সন্ধান চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।