এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :

রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিরলের ইউএনও রেজাউল ইসলাম

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিরলের ইউএনও রেজাউল ইসলাম
ছবি: FNS

জন্ম ও মৃত্যু নিবন্ধন মাসিক মূল্যায়নে রংপুর বিভাগের ৮টি জেলার ৫৮টি উপজেলার মধ্যে বিরল উপজেলা আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন অক্টোবর-২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে, রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল ইসলাম। তিনি বিসিএস (প্রশাসন)-৩৭ ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে আগস্ট-২০২৬ মাসেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বিরল উপজেলা।
এই অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ বিরল উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন ইউএনও রেজাউল ইসলাম। সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ এর কারণে আমাদের বিরল উপজেলা রংপুর বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এ অর্জন আমাকে সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সহযোগিতাকারী আপনাদের সকলের। তিনি আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে