রংপুরে নতুন সহকারী পুলিশ সুপারকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন রেঞ্জ ডিআইজি

মমিনুল ইসলাম রিপন; রংপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৮:০৩ পিএম
রংপুরে নতুন সহকারী পুলিশ সুপারকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন রেঞ্জ ডিআইজি
ছবি: FNS

রংপুর জেলা পুলিশ থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম খান সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। 

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত নতুন সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ডিআইজি।

র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, "সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) শাহ মমতাজুল ইসলাম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; পুলিশ সুপার (ট্র্যাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের এবং ডিআইজি’র স্টাফ অফিসার এএসপি মোঃ মনজুরুল আলমসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

আপনার জেলার সংবাদ পড়তে