বিভাগীয় স্কাউটস’র এডির মেলান্দহ স্কুল পরিদর্শন

শাহ জামাল; মেলান্দহ, জামালপুর: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
বিভাগীয় স্কাউটস’র এডির মেলান্দহ স্কুল পরিদর্শন
ছবি: FNS

ময়মনসিংহ বিভাগীয় স্কাউটস’র সহকারী পরিচালক (এডি) পূরবী সরকার মেলান্দহ স্কাউটস কার্যক্রম পরিদর্শনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। ১০ নভেম্বর দিনভর দেওলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমির উদ্দিন পাইলট স্কুলসহ বেশ কটি’ শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউটস’র কর্মকান্ডের তদারকি ও খোঁজখবর নেন।
মেলান্দহ স্কাউটস’র সহকারী কমিশনার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, দুপুর দুইটায় দেউলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দল পরিদর্শন করেন ময়মনসিংহ অঞ্চলের জামালপুর ও শেরপুর জেলার দায়িত্বে থাকা সহকারী পরিচালক পৃূরবী সরকার সাথে ছিলেন বাংলাদেশ স্কাউটস মেলান্দহ উপজেলা কমিশনার জনাব মোঃ মোহন তালুকদার, সাধারণ সম্পাদক জনাব কফিল উদ্দিন মোল্লা, সহকারী কমিশনার জনাব মোঃ মোরশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিট লিডার দেউলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দল মোঃ রবিউল আলম, উপজেলা কাব লিডার মোঃ মিজানুর রহমান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
সহকারী পরিচালক বলেন স্কাউটিং এর মাধ্যমে নিজের আত্মশুদ্ধি ও ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখা। তিনি কাব শিশুদের সাথে প্রতিজ্ঞা ও কাব আইন নিয়ে কথা বলেন ও তাদের কার্যক্রমে খবই সন্তোষ প্রকাশ করেন। কমিশনার তার বক্তব্যে ২০২৬ সাল কে স্কাউট বর্ষ হিসেবে পালন করে আসছেন। যার মাধ্যমে প্রতিটা স্কুলে স্কাউট কার্যক্রম চালু করার প্রত্যয় ব্যাক্ত করেন। সাধারণ সম্পাদক বলেন স্কাউট আন্দোলনের মাধ্যমে মেলান্দহ উপজেলার সবস্কুলে শতভাগ স্কাউট আন্দোলন কার্যকর করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন যার সুফল আসতে শুরু করেছে এবং গত মাসে কাব ক্যাম্পুরি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী মাসে স্কাউট সমাবেশ সফল করার জন্য সবার আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানান। সহকারী কমিশনার কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী দেউবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দলকে তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। কাব লিডার কাবিং কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান। প্রধান শিক্ষক সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিশেষে গ্রান্ডইয়েল এর মাধ্যমে বিশেষ প্যাক মিটিং এর সমাপ্ত ঘোষণা করা হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃরবিউল আলম।

আপনার জেলার সংবাদ পড়তে