দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম
দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও
ছবি: FNS

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাইম শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাইজবাড়ি হাতেম তাই উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি এ দুটি বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ইউএনও শিক্ষকদের বিদ্যালয়ে ষথাসময়ে উপস্থিতি, শিক্ষার সার্বিক মান, পরিবেশ সংরক্ষণ ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

ইউএনও জান্নাতুল নাইম বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে পেয়ে আমড়া আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।

ইউএনও জান্নাতুল নাইম জানান, বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি। শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ কল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে