শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই রতন এভারকেয়ারে ভর্তি

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:০৪ পিএম
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই রতন এভারকেয়ারে ভর্তি
ছবি: FNS

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন (৭৪) গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ নভেম্বর (শনিবার) কিডনিজনিত জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

পরিবারের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসী তথা চাঁদপুর ও কচুয়াবাসীর কাছে বিনীত দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেনÑএজন্য তিনি সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে