বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদের ফেলোশিপ অর্জন

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৮:২২ পিএম
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদের ফেলোশিপ অর্জন
ছবি: FNS

বিএনপি মিডিয়া সেল এর আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগির পাভেল পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর ফেলোশিপ অর্জন করেছেন। 

পাকিস্তানের লাহোরে আয়োজিত পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে আজ তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক রাশীদ লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক খালেদ মাসুদ গোনডাল।

একই অনুষ্ঠানে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবার্গের অধ্যাপক মার্ক স্ট্রাচেনও ফেলোশিপ অর্জন করেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগির পাভেলের এই অর্জন আন্তর্জাতিক চিকিৎসা অঙ্গনে তার পেশাগত স্বীকৃতির একটি উল্লেখযোগ্য সংযোজন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে