চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম
চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: FNS

যশোরের চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জি,এম,এ, মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, এসএম মমিনুর রহমান, হবিবর রহমান হবি,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ,প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ। সভায় বিগত মাসে উপজেলার মামলা ও অপরাধ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানোর জন্য বিজিবি কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। শহরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী একটি কমিটি করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে