নড়াইলের লোহাগড়া পৌর এলাকার ছাতড়া খালের ছাতড়া ব্রিজ পয়েন্টে পানি থেকে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৮নভেম্বর) বিকালে এ জনবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সূত্র জানায়, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি অর্থায়নে ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এ প্রকল্প পরিচালিত হচ্ছে। পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড এর ছাতড়া খালের প্রায় ৩কিলোমিটার এলাকায় ৬ লাখ টাকা ব্যয়ে এ কচুরিপানা পরিষ্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম কর্মসূচির উদ্বোধনকালে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার জনসাধারণের সুবিধার্থে নানা জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। খালের কচুরিপানা পরিষ্কার সেই কর্মসূচির একটি অংশ। মশার উপদ্রব থেকে রক্ষা, মৎস্য সম্পদ বৃদ্ধি, নদীপাড়ের মানুষদের পরিষ্কার, পরিচ্ছন্ন পানি ব্যবহারে নিশ্চয়তা প্রদান, যুবসমাজকে মৎস্য চাষে উৎসাহিত করতে টি,আর প্রকল্পের আওতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান, পৌর প্রশাসক সেবক মন্ডল, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস রহমান,লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদ আলম শিপলু সহ যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দ এ কর্মসূচি তদারকি করছেন।