কুষ্টিয়ার দৌলতপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগীর চর বাজারে দৌলতপুর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক ও সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা রোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, আত্মহত্যা এবং গুজব প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান ওসি (তদন্ত),স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।