শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
ছবি: FNS

শেরপুর জেলার কৃষকরা আম শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন । বিশেষ করে গারো পাহাড় অঞ্চলের তিন উপজেলায় আগাম সবজির আবাদ বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রা, অসময়ের বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি থাকলেও অধিক লাভের আশায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সবজি খেতের পরিচর্যায়। জেলার বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠজুড়ে এখন দেখা মিলছে সবুজের সমারোহ। কিছুদিন আগেও যেসব জমিতে ধানের আবাদ ছিল। সেসব জমিতে এখন শোভা পাচ্ছে বাঁধাকপি, ফুলকপি, করলা, শিম, টম্যাটো, বেগুন ও লাউসহ নানা ধরনের শীতকালীন সবজি। শীত পুরোপুরি আসার আগেই এসব সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। ঝিনাইগাতী উপজেলার আদর্শ কৃষক আনোয়ার হোসেন বলেন, আশা করি সবজি চাষে এবার লাভবান হবো। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত সবজি ক্ষেতে কাজ করে যাচ্ছি। শেরপুর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার কৃষকরা এবার আগাম বেগুন, আলু, বাঁধাকপি ও ফুলকপিসহ হরেক রকম সবজি চাষ করেছেন। আগাম সবজি উৎপাদনে খরচ কিছুটা বেশি হলেও বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ার আশায় বাড়তি পরিশ্রম করছেন তারা।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর শেরপুর জেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। কৃষকদের মধ্যে আগাম সবজি চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমানো গেলে উৎপাদন খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন। তেমনি সাধারণ ভোক্তারাও তুলনামূলক কম দামে সবজি কিনতে পারবেন।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শীতকালীন সবজিকে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পদ্ধতিতে বালাইনাশক প্রয়োগসহ প্রয়োজনীয় বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সহযোগিতা করছেন। ।

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : শেরপুর জেলার কৃষকরা আম শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন । বিশেষ করে গারো পাহাড় অঞ্চলের তিন উপজেলায় আগাম সবজির আবাদ বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রা, অসময়ের বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি থাকলেও অধিক লাভের আশায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সবজি খেতের পরিচর্যায়। জেলার বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠজুড়ে এখন দেখা মিলছে সবুজের সমারোহ। কিছুদিন আগেও যেসব জমিতে ধানের আবাদ ছিল। সেসব জমিতে এখন শোভা পাচ্ছে বাঁধাকপি, ফুলকপি, করলা, শিম, টম্যাটো, বেগুন ও লাউসহ নানা ধরনের শীতকালীন সবজি। শীত পুরোপুরি আসার আগেই এসব সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। ঝিনাইগাতী উপজেলার আদর্শ কৃষক আনোয়ার হোসেন বলেন, আশা করি সবজি চাষে এবার লাভবান হবো। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত সবজি ক্ষেতে কাজ করে যাচ্ছি। শেরপুর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার কৃষকরা এবার আগাম বেগুন, আলু, বাঁধাকপি ও ফুলকপিসহ হরেক রকম সবজি চাষ করেছেন। আগাম সবজি উৎপাদনে খরচ কিছুটা বেশি হলেও বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ার আশায় বাড়তি পরিশ্রম করছেন তারা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর শেরপুর জেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। কৃষকদের মধ্যে আগাম সবজি চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমানো গেলে উৎপাদন খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন। তেমনি সাধারণ ভোক্তারাও তুলনামূলক কম দামে সবজি কিনতে পারবেন।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শীতকালীন সবজিকে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পদ্ধতিতে বালাইনাশক প্রয়োগসহ প্রয়োজনীয় বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সহযোগিতা করছেন। ।

আপনার জেলার সংবাদ পড়তে