মেলান্দহে সমবায় দিবস পালিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম
মেলান্দহে সমবায় দিবস পালিত
ছবি: FNS

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ৮ নভেম্বর বেলা ১১টায় র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা আব্দুল মজিদ ভূইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক বিএবিএড, মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে