জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্বেচ্ছাসেবকদলের শোভাযাত্রা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্বেচ্ছাসেবকদলের শোভাযাত্রা
ছবি: FNS

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ২নং পাঁচবাগ ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে এই শোভাযাত্রা বের করা হয়।

দক্ষিণ গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ও পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী শেখ মোফাখখারুল হক টুটুল এর নেতৃত্ব শোভাযাত্রাটি নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে কান্দিপাড়া বাজার প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে জমায়েত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতে ছিলো ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড ।
এ সময় শেখ মোফাখখারুল হক টুটুল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি মহোদয়ের নির্দেশনায় বিএনপির বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাতে পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে