সুজানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম
সুজানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
ছবি: FNS

সারাদেশের ন্যায় পাবনার সুজানগরেও শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলমগির হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত সকলকে মতপার্থক্য ভুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে মনেপ্রাণে ধারণ এবং লালন করে দেশের উন্নয়ন এবং অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে