আশাশুনি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রিয় শিল্পীদের অংশ গ্রহনে দেশাত্মবোধন গান পরিবেশন করা হয়।