ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি, অপপ্রচার ও হলুদ অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের যশোরÑসাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এই কর্মসূচীতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবিসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধি একত্বতা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেনের ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক বাবুল আকতারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন, প্রতিদিনের কন্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্না, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সন্তোষ স্বর, বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কম্পিউটার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্বাস উদ্দিন, সহসভাপতি ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য, সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, সঞ্জয় কুমার দে প্রমূখ।