চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি: FNS

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপ ‘র উদ্যোগে পৃথক দুটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদর বাজার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, ওই দীন সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অংসংগঠনের নেতৃবৃন্দ বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি সদর বাজারের অলিগলি প্রদক্ষিনের পর বিএনপি কার্যালয় সামনে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, মন্জরুল হক মৃধা, ছাত্রদল নেতা আল-আমিন মোল্যা, জানে আলম,  শামিম রেজা ও উপজেলা মহিলা দেলের সভাপতি তানজিনা আক্তার প্রমূখ। এ র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল-ফারুকী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আরেকটি র‌্যালি বের করা হয়। এ র‌্যালিত্তোর আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। র‌্যালিটি উপজেলা সদর বাজার প্রদক্ষিন করে বণিক সমিতি অফিস কক্ষে আলোচনা সভা করেন এবং বাজারের অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে