কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০২:২৬ পিএম
কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি: FNS
৭ই নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাওলানা মোঃ শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশের শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ প্রয়াত সকল নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার ঐতিহাসিক পটপরিবর্তনের স্মরণে এই দিবসটি জাতীয় ভাবে পালন করা হয়। দিবসটি সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের ঐক্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল এই দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ দিবস হিসেবে পালন করে থাকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার সংঘাত শুরু হয়। এই ঘটনার ধারাবাহিকতায় জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা লাভ করেন। নিরবিচ্ছিন্ন ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারী বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন।
আপনার জেলার সংবাদ পড়তে