৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:৪৪ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ পিএম
৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে পায়ে হেঁটে অংশ নেওয়ার পাশাপাশি নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রাজপথে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। এ সময় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সতর্কবার্তা দেন তিনি।

৭ নভেম্বরের শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে