তানোরে আহত বুলবুলের পাশে যুবদল নেতা ও তানোর প্রেস ক্লাব

এফএনএস (তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
তানোরে আহত বুলবুলের পাশে যুবদল নেতা ও তানোর প্রেস ক্লাব

রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবীণ ও জনপ্রিয় সংবাদপত্র বিক্রেতা বুলবুল মেম্বারের পাশে দাঁড়িয়েছে তানোর উপজেলা যুবদল সাংবাদিকরা।। সোমবার (২ নভেম্বর) বিকেলে তানোর প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থীক সহায়তা করেন। 

অপর দিকে একই সময়ে পৃথক ভাবে তানোর প্রেস ক্লাবের উদ্যোগে আহত বুলবুলের হাতে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড মেম্বার বুলবুল কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিনের এই পরিচিত সংবাদপত্র বিক্রেতা বর্তমানে কর্মহীন ও শয্যাশায়ী থাকায় তাঁর পরিবার সাময়িক আর্থিক সংকটে পড়ে। খবর পেয়ে যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিয়ে তাঁর খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা করেন।  অপর দিকে তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকেও পৃথক ভাবে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নগদ অর্থ  উপহার দেন। 

যুবদল নেতা দানবির শরীফ উদ্দিন মুন্সি বলেন, দীর্ঘ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে খবর পৌঁছে দেওয়া এই প্রবীণ সংবাদপত্র বিক্রেতার বিপদে পাশে দাঁড়ানো তাঁদের সামাজিক ও নৈতিক দায়িত্ব মনে করেই তাকে সহায়তা প্রদান করলাম।  তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, বুলবুল মেম্বার তানোরের সংবাদ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর এই বিপদের দিনে পাশে দাঁড়ানো স্থানীয় গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন

তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন হাজী, তানোর প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদ সাজু, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দোলোয়ার হোসেন সোহেল, ক্যাশিয়ার সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন ও অফিস সহায়ক সেতাউর রহমান প্রমুখ। গত ২৫ অক্টোবর সড়ক দূর্ঘটনায় পত্রিকা বিক্রয়ের মটরসাইকেলটি ভেঙ্গে যায় এবং বুলবুলের পায়ে ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হন। হঠাৎ এই মানবিক সহযোগিতা ও সহানুভূতি পেয়ে আবেগাপ্লুত আহত বুলবুল মেম্বার ও তাঁর পরিবার সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে