পাবনার সুজানগরে জিংক বায়োফোরটিফাইড বিনা ধান-২০ প্রদর্শনীর উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় উপজেলার ভবানীপুর বাগানপাড়ায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত উপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নূরে আলম। সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন ও কৃষক জামিল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার পার্থপ্রতিম রায়। মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেয়।