সৈয়দপুরে প্রথম উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০১:২১ পিএম
সৈয়দপুরে প্রথম উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ মাস্টার এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত কলেজে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও আলোচনা সভা। 

২৮ অক্টোবর  কলেজ ক্যাম্পাসে ওই অনুষ্ঠানের আয়োজন করে মরহুমের পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ। এতে অংশ নেন কলেজ গভর্ণিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন,মরহুম আব্দুল হামিদ মাষ্টার ছিলেন একজন সৎ ও নিষ্টাবান রাজনীতিবিদ। মরহুমের প্রতিষ্ঠিত কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষক ও আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ মাস্টার এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সেই সাথে মরহুমের বড় ভাই সাবেক রেলওয়ে কর্মকর্তা মরহুম হাফিজার রহমানেরও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এতে অংশ নেন কলেজ গভর্ণিং বডির সদস্য মোহাম্মদ আলী,,শিক্ষক প্রতিনিধি সাদেকুজ্জামান লাবু ,সৈয়দপুর ইকরা মাদ্রাসার পরিচালক ও কলেজের দাতা সদস্য কারী মোহাম্মদ মাকসুদুর রহমান,কলেজের সহকারী  অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান,মরহুমের পরিবারের সদস্য ময়দুর রহমানসহ অনেকে। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা । উল্লেখ্য মরহুম আবদুল হামিদ মাস্টার গত ২০১০ সালের ১৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে