রংপুরে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকে ধাক্কা খান পরিবহনের, নিহত ৩

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১৯ এএম
রংপুরে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকে ধাক্কা খান পরিবহনের, নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে ড্রাম ট্রাককে যাত্রীবাহি নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১২ জন।  বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: মোয়াজ্জেম হোসেন। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহি নৈশ কোচ খান পরিবহন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো দুইজনের মৃত্যু ঘটে।  ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। একইসাথে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে