কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ পিএম
কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে শিশু ও কিশোর-কিশোরীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ও মন্দিরভিত্তিক বিদ্যাপীঠ পরিষদ (বাগীশিক), লালমনিরহাটের নেতৃত্বে এবং শ্রী পবিত্র কুমার রায় সরকারের সভাপতিত্বে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার(২৩অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কিসামত পুনকর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাগীশিক লালমনিরহাটের সভাপতি শ্রী সুদান চন্দ্র রায় এবং বাগীশিক লালমনিরহাট জেলা সংসদের সহসভাপতি শ্রী যাত্রা মোহন বর্মন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক স্বপন কুমার রায়, শিবু প্রসাদ রায়, সুজিত চন্দ্র রায়, মহেন্দ্র নাথ রায়, বাগীশিকের নেতৃবৃন্দ এবং মন্দিরভিত্তিক গুরুকুল বিদ্যাপীঠের শিক্ষিকা অনুরাধা রায়সহ অন্যান্য অতিথিগণ।

আপনার জেলার সংবাদ পড়তে