কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ০৮.০০ ঘটিকায় রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জনৈক মোঃ জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার জরুরি পার্টি অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট তিন হাজার পাঁচশত (৩৫০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইউসূফ আলী রৌমারী থানাধীন চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “রৌমারী, রাজিবপুর ও ঢ়ুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।