মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: ১টি শুটার গানসহ যুবক গ্রেপ্তার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৫:০৪ পিএম
মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: ১টি শুটার গানসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের এক বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

​চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে একটি চৌকস দল চর ওয়েস্টার এলাকায় এ বিশেষ অভিযানটি পরিচালনা করে।

​অভিযানকালে ফরহাদ হোসেনের হেফাজত থেকে ১টি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার ও জব্দ করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্রটি কোথা থেকে কীভাবে এসেছে-সে বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে