সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০২:৫৭ পিএম
সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুল ও কলেজ মাঠে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রথবাড়ি অগ্রদূত সংসদের আয়োজনে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে প্রথম রাউন্ডের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো.  সোহেল আহমেদ রানা। প্রথম রাউন্ডের খেলার উদ্বোধন ঘোষণা করেন সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী আলহাজ্ব তসলিম উদ্দিন শেখ।

টুর্নামেন্টে জেলা থেকে মোট ১৬ দল অংশ গ্রহণ করেছে, এর মধ্যে প্রথম রাউন্ডে ৮ টি দলের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪ টি দল কোয়াটার ফাইনালে উন্নিত হয়েছে। বাকি খেলা আগামীকাল শনিবার সকাল থেকে শুরু হবে।

সমাজসেবক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার দাতা সদস্য ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ বাবুল আহমেদ, সমাজসেবক মো. সবুজ শেখ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে