দীর্ঘ শিক্ষা জীবনের কর্মযজ্ঞ শেষে অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধার সাথে বিদায় নিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নুরুন নাহার। অবসরজনিত কারণে বৃহস্পতিবার বিকেলে তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের হলরুমে বিদায়ী সংবর্ধনা সভা এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়েছিলো। ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুদাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ডিগ্রি কলেজ গর্ভনিং বডির সদস্য মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি কমল কান্তি সরকার, সাবেক সভাপতি কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন এসএমসির সহ-সভাপতি মহসিন ঘরামী, সাবেক প্রধানশিক্ষক বিএম ইউনুস আলী, প্রাণতোষ কুমার দাস, ছেনোয়ারা খানম, প্রধানশিক্ষক প্রদীপ কুমার দাস, হুসনে আরা, সালেহা আক্তার, আসমা নাহার, কামরুল হাসান, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক এইচএম জাকির হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম টিটু, বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক রাশিদা পারভীন লুনা, নমিতা রানী দে, সুব্রত কুমার পাল, ফাতিমা আক্তার কেয়া, লুৎফুন নাহার লাকি ও দিলীপ রুদ্র প্রমুখ। বক্তারা বিদায়ী প্রধানশিক্ষক নুরুন নাহারের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান, নিষ্ঠা ও আদর্শের কথা স্মরণ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।