জিয়ানগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০২:৩০ পিএম
জিয়ানগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

পিরোজপুরের জিয়ানগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ ওয়ালিউর রহমান রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বাত খান, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দীন,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম সরকারি কলেজের পরিভাষক মোঃ জাকারিয়া হোসেন,প্রত্যাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারসহ স্থানীয় সুধীজনেরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।” জিয়ানগর উপজেলায় যেসব উন্নয়নকাজ থেমে আছে, সেগুলো পুনরায় চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজাকে কেন্দ্র করে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে সবাইকে উৎসব উদ্যাপন করতে হবে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে