ভালুকায় বিদুৎপৃষ্ট হয়ে দুইজন নিহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৬ পিএম
ভালুকায় বিদুৎপৃষ্ট হয়ে দুইজন নিহত

ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে ধনু আকন্দ ও তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ নিহত হয়েছে। পরে দুর্ঘটনায় জীবিত আছে সন্দেহে  পরিবারের লোকজন তাদেরকে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। 

এলাকাবাসী জানায়,ধান ক্ষেতের উপর দিয়ে টানানো পল্লিবিদুতের তার ছিড়ে ক্ষেতে পড়েছিল। সকালে ধনু আকন্দ ধান ক্ষেতে কাজ করতে গেলে ছেড়া তারে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করতে তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ আগাইয়া গেলে সেও তারে জড়িয়ে ডাকচিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুইজনকেই মৃত ঘোষনা করেন। 

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বিদ্যুতের একটি তার ছিঁড়ে ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা পল্লীবিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। কিন্তু পল্লিবিদুতের লোকজন তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করেনি। ধনু আকন্দ ক্ষেতে কাজ করতে গেলে ছেড়া তারে জড়িয়ে পড়ে। তাকে বাচাতে গেলে শাহাবুদ্দিন বিদুতের তারে জড়িয়ে মারা যায়।  আকস্মিক মৃত্যুতে খারুয়ালী গ্রামে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে