ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মিভূত, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৮ পিএম
ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মিভূত, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

জামালপুরের ইসলামপুরে মুখশিমলা দালাল বাড়ী মোড়ে মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের দালাল বাড়ি মোড় মার্কেটে আঃ সালামের মুদির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আঃ সালাম ও জাহাঙ্গীর আলমের মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধের দোকান ও বিকাশের দোকান, নয়া মিয়ার চা ও মনোহারী দোকান ও ইসমাইল হোসেনের পান সুপারী দোকান মোট পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রতিটি দোকানে পর্যাপ্ত মালামাল থাকায় এবং বিকাশের দোকানে নগদ টাকা পুড়ে যাওয়াসহ প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে।ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে ৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে