ঝিনাইগাতীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম
ঝিনাইগাতীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এ ঢেউটিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এক বান্ডেল করে ঢেউটিন তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল  বলেন, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের টিন বিক্রি না করে নিজ নিজ প্রয়োজনীয় কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে